ইমাম হুসাইন (রা) এর বাণী সূত্র: ইন্টারনেট ১০ মহররম কারবালা প্রান্তরে উবাইদুল্লাহ বিন যিয়াদের বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার হন, রাসূল (স) এর বংশের(আহলে বাইত) এর পবিত্র ধারক,রাসূলে আরাবি মুহাম্মদ মুস্তফা (স) এর দৌহিত্র আল ইমামুল মুসলিমিন হুসাইন বিন আলী(রা)। ইমাম হুসাইন (রা) কে হত্যার পর তার তার ছিন্ন মাথা যিয়াদের দরবারে হাজির করা হয়। উবাইদুল্লাহ বিন যিয়াদ নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়ে ইমাম হুসাইন (রা) এর চেয়ারায় তরবারি দিয়ে খুচাতে থাকে। ইমাম হুসাইন (রা) এর চেহারা মুবারক রাসূল(স) এর অনেকটা কাছাকাছি ছিলো। রাসূলের বংশের ধারক ইমাম হুসাইন (রা) দুনিয়া থেকে চলে গেলেন মহা অসহায়, মজলুম হয়ে। হুসাইন (রা) স্মরণে সূত্র: ইন্টারনেট ফেরাউন বনু ইসরায়েলের উপর এতোটা নিষ্ঠুর হয়নি যতটা অত্যাচার হুসাইন তথাপি আমিরুল মুমিনিন মওলা আলী ইবনে আলী তালিব (রা) এর পরিবার এর উপর হয়েছিল।মাঝে মাঝে মনে হয়, মাওলা আলী(রা) ও তার দুই পুত্র ইমাম হাসান ও ইমাম হুসাইন এই ধরণীর বুকে নির্যাতিত হতেই এসেছিলো কি? বিত্তবান হয়েও নিতান্তই গরীবি জীবনযাপন তামাম বিশ্বকে দেখিয়ে দিয়েছে, রাসূল(স) এই জগতের খাতামুল আম্বীয়...