লোকসংস্কৃতি হলো, "লোকসম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ, জীবন-যাপন পদ্ধতি ও সাংস্কৃতিক মানদণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতি।" এটা সম্পূর্ণই তাদের নিজস্ব সংস্কৃতি। দীর্ঘকাল ধরে গড়ে ওঠা এই সংস্কৃতি তাদের প্রকৃত পরিচয় বহন করে। বাংলাদেশের সংস্কৃতির ধারা তিনটি: নগরসংস্কৃতি, গ্রামসংস্কৃতি ও উপজাতীয় সংস্কৃতি। বাংলাদেশ যেহেতু একটি গ্রাম প্রধান দেশ। গ্রামের বিশাল জনগোষ্ঠী নিজস্ব জীবনপ্রণালীর মাধ্যমে শতকের পর শতক ধরে যে বহুমুখী ও বিচিত্রধর্মী সংস্কৃতি গড়ে তুলেছে, তা-ই বাংলার লোকসংস্কৃতি নামে অভিহিত। বাংলাদেশের লোকসংস্কৃতি মূলত হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন লোকজ ও পৌরাণিক দেব-দেবী। যেমন: (লক্ষ্মী, মনসা,শীতলা, ষষ্ঠী, ওলাদেবী, বনদূর্গা) এর প্রচলিত বিশ্বাস এবং এসব দেব-দেবীর বিপরীতে নিম্নবর্গের মুসলমানদের বিভিন্ন কাল্পনিক চরিত্র। যেমন:(সত্যপীর, গাজীপীর, মানিকপীর, মাদারপীর, খোয়াজ খিজির, ঘোড়াপীর, বনবিবি, ওলাবিবি, হাওয়া বিবি)উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সত্যনারায়ণ ও সত্যপীর, বনদুর্গাদুর্গা ও বনবিবি যে একই ভাবনার ভিন্ন রূপ তাতে সন্দেহ নেই। এছাড়াও বলীখেলা, নৌকা বাইচ,...