বাংলাদেশ আওয়ামিলীগ এর ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির ওয়েবসাইট থেকে সংগৃহীত (https://www.albd.org/bn/) ২৩ জুন ১৯৪৯, ১৭৫৭ এর পলাশীর প্রান্তরের পরাজয়ের দগদগে যন্ত্রণায় জন্ম নেয় একটি রাজনৈতিক দল -বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকার স্বায়ত্তশাসন, ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয় দলটি। দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন লাল মাওলানা হিসেবে পরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব। প্রতিষ্ঠাতা সভাপতি - মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী; ছবি- উইকিপিডিয়া) শামসুল হক(প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক) ছবি: উইকিপিডিয়া প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী মুসলিম লীগ পূর্ব পাকিস্তানের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আবির্ভূত হয়।যার ফলশ্রুতিছে ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭ টি আসনের মধ্যে ২২৩ টি আসন পেয়ে জয়লাভ করে। যার মধ্যে আওয়ামী মুসলিম লীগ এককভাবে ১৪৩ আসনে জয় লাভ করে। এরপর থেকেই আওয়ামী মুসলিম লীগ পাকিস্তানের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগের ৩য় সম্মেলনে "...