Skip to main content

Posts

Showing posts from September, 2022

ইউসুফ আল কারজাভি ও গাদ্দাফি নামা

  মিশরের প্রখ্যাত আলেম আল-কারযাভী এর মৃত্যুতে একটি শোক বার্তা দিয়েছেন কাতারের বর্তমান আমির এর মা মযা বিনতে নাসের।  ইউসুফ আল কারযাভী এই শতাব্দীর অন্যতম বড় এবং সমালোচিত আলেম। ২০১১ সালে মধ্যপ্রাচ্যে কথিত আরব বসন্তের পর থেকেই তার কর্মকাণ্ড যথেষ্ট বিতর্কিত ছিলো। আরব রাষ্ট্রগুলোতে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা একনায়ক দের বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি মুসলিম ব্রাদারহুড এর আধ্যাতিক গুরু ছিলেন।  ফলে তার বক্তব্য প্রভাবিত ও অনুপ্রানিত অনেক তরুণ হাতে অস্ত্র তুলে নেয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। সাধারণ মানুষ এটা বুঝতে পারেনি যে, ক্ষমতার পালাবদল এর চেয়ে বড় হলো রাজনৈতিক স্থিতিশীলতা। ফলে দেশের অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পরে।  এসব বিদ্রোহে সরাসরি আমেরিকার সমর্থন থাকায় তারা সফলও হয়। কিন্তু বিদ্রোহের মূল উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখলে ব্যর্থ হয় ব্রাদারহুড। কেননা আমেরিকা তাদের রাজনৈতিক প্রভাব আরও সুসংহত করতে শুধু মাত্র ব্রাদারহুড কে ব্যবহার করেছে। আমেরিকার মূল উদ্দেশ্যই ছিলো, লিবিয়া, সিরিয়া, মিশর থেকে আমেরিকা বিরুধি শাসকদের হটানো এবং মার্কিন পন্থী কাওকে ক্ষমত...