Skip to main content

Posts

Showing posts from February, 2023

প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস

 ২২ফেব্রুয়ারী ২০২৩, জাতীয়ভাবে পালন হলো সৌদি আরব এর প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে প্রায়ই ৩০০ বছর আগে ১৭২৭ সালের ২২ ফেব্রুয়ারি ইমাম মুহাম্মদ বিন সৌদের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় প্রথম সৌদি রাষ্ট্র। চিত্র: ইমাম মুহাম্মদ বিন সৌদ বিন মুহাম্মদ বিন মুকরিন যার অপর নাম ছিলো দিরিয়া আমিরাত। যদিও দিদিয়ার ইমামগণ ১৪৪৬ সাল থেকেই গোত্রীয় শাসন পরিচালনা করে আসছিল সৌদি আরবের এই অঞ্চল সমূহে। তার চাচা মুকরিন বিন মুহাম্মদ এবং যুবরাজ যায়েদ বিন মারখানের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আল-উয়াইনাহ গোত্রের সাথে দিরিয়া আমিরাতের সংঘাত। প্লেগ রোগের বিস্তার।  যুবরাজ জায়েদ বিন মারখানের হত্যার কারণে দিরিয়া আমিরাত পূর্বের সময়ের তুলনায়  দুর্বল ও বিভাজনের শিকার হয়েছিল। কিন্তু ইমাম মুহাম্মদ বিন সৌদ এসব চ্যালেঞ্জ মুকাবিলা করে দিরিয়াকে তার শাসনাধীনে একত্রিত করেন এবং আশেপাশের অঞ্চল সমূহে স্থিতিশীলতা সুসংহত করেন।  একইসাথে প্রচন্ড ধার্মিক ও রাজনৈতিক প্রজ্ঞার অধিকার ইমাম সৌদ ক্ষমতা আরোহনের পর প্রচলিত শাসন ব্যবস্থার বিপরীতে ভিন্ন কৌশল অবলম্বন করেন। তার শাসনকার্য পরিচালনার ৬টি বিষয়ের উপর জোর দেন-...

আমাদের শুভ বুদ্ধির উদয় হোক

ছবি: সংগৃহিত  ইদানিং কোনো একটি দাখিল মাদ্রাসায় ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের আরবি গানের সাথে নৃত্য  ভাইরাল হয়েছে।  এটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর আমজনতার অন্যতম আলোচ্য বিষয়। অনেকেই দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে আইনের আওতায় আনার মত আবেগী বক্তব্য দিয়ে বসেছেন। বাংলাদেশের ইদানিং একটি এটি সাধারণ চর্চা।  যে কোন বিষয়ে না ভেবেই শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করানো।  ধরতে গেলে শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করানো এখন একটি প্রচলিত ও জনপ্রিয় ট্রেন্ড। আপনাকে প্রথমে বুঝতে হবে বাংলাদেশের অধিকাংশ দাখিল ও আলিম মাদ্রাসা সমূহ কিভাবে চলে এবং এর বাস্তবতা।  মাদ্রাসা শিক্ষা বলতেই আমরা ধর্মীয় শিক্ষা বুঝে থাকি।কিন্তু বাংলাদেশের অধিকাংশ দাখিল মাদ্রাসা ও আলিম মাদ্রাসা সমূহ গতানুগতিক জেনারেল ভাবেই চালানো হয়। বাস্তবতা এ রকমই বলে।  এসব দাখিল বা আলিম মাদ্রাসা সমূহের অনেক শিক্ষকই নামাজই পড়ে না। অন্য ধর্মেরও আছে কিছু কিছু।  সহজ কথা বলতে আপনাকে বুঝতে হবে "এসব দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা সমূহ ভাগ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না, যা অবশ্...